জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
আশুগঞ্জ প্রেসক্লাবের সকল গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে ডা: আশীষ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ’উপলক্ষে শুক্রবার ৮’ই সেপ্টেম্বর সন্ধায় স্থানীয় ভেনিস বাংলা হোটেলে আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে- দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অবহেলিত সরাইলের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীক এখন সময়ের দাবী বলে তিনি মনে করেন। ভবিষ্যতে তিনি যদি এই অঞ্চলে কাজ করার সুযোগ পান, তাহলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জন্য আশুগঞ্জ এ একটি গণমাধ্যম কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি করেন। আশুগঞ্জ এর সকল গণমাধ্যমকর্মী এই ঘোষণায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাংবাদিক ও সম্পাদক সেলিম পারভেজ,সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন,সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন,শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন সহ আরো অনেক স্থানীয় গণমাধ্যম কর্মী। তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা: আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং প্রচারণামূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, সঞ্জীব ভস্তাচার্যী, সুদীপ দত্ত তনু সারাইল উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চক্রবর্তী ।

উল্লেখ্য, যে,বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদরের কৃতি সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি এ আসনের যোগ্য প্রার্থী বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে