আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড় সীমান্তে অবৈধ পথে গরু আনতে গিয়ে বিএসফের গুলিতে নুর ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার(৭’ই সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন মোমিনপাড়া সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত রাত ১১টার সময় সীমান্ত এলাকায় পর পর ৫টি গুলির আওয়াজ পায় স্থানীয়রা।

পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ভারতে অবৈধ প্রবেশ করে গতরাতে মোমিন পাড়া সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাকে সীমান্তে গুলি করে। পরে বৃহস্পতিবার সকালে মোমিন পাড়া সীমান্তে নজরুল ইসলাম নামে এক ব্যাক্তির জমিতে ওই গরু ব্যবসায়ীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর পর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহত গরু ব্যবসায়ী নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার আব্দুর জব্বারের ছেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে