জেবলু তনচংগ‍্যা, রাঙ্গামাটি প্রতিনিধি।। রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশ এগিয়ে এসেছে। গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ছয় শত পরিবারকে নগদ অর্থ ও কিট বক্স বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা সদেরর ২০০ ও ফারুয়া ইউনিয়নের ৪০০ পরিবারকে সাড়ে ৫ হাজার টাকা করে নগদ ৩৩ লক্ষ টাকা, ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, বন্যায় ও ভূমি ধসে বিলাইছড়ি সদর ইউনিয়ন ও ফারুয়া ইউনিয়নের লোকজন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কষ্ট কিছুটা দুর করতে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ও কারিতাস এগিয়ে এসেছে। তবে যারা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে এ সহায়তা দেওয়া হচ্ছে। এখানে কারোর ভূল বুঝাবুঝি বা সন্দেহ চোখে দেখা কোন অবকাশ নেই। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি সহায়তা দেওয়া এ অর্থ ও কিট বক্স সঠিক কাজে লাগিয়ে আবারো ঘুরে আহ্বান জানান।

এ’সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি তঞ্চঙ্গা, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক ধনঞ্জয় ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন আশিকার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমা। গেল আগষ্টের ভয়াবহ বন্যায় বিলাইছড়ি উপজেলা সদর ও ফারুয়া ইউনিয়নে ১৬ টি গ্রাম প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্যায় ও ভুমি ধসে ১১৭৪ টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে