জেবলু তনচংগ‍্যা, রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটিতে গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবে ঊজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভরপুর কাপ্তাই হ্রদ। এর প্রভাবে প্রতিদিনই বৃদ্ধিপাচ্ছে বিদ্যুৎ উৎপাদন। জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের আজ এক মুঠোফোনে বলেন, সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। গত দুই সপ্তাহজুড়ে পাহাড়ে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ভারতের মিজুরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কাপ্তাই হ্রদে হু হু করে বাড়ছে পানি। আর এতে করে কাপ্তাই বাধে উপর তৈরিকৃত একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০৩ মেগাওয়াটে।

ব্যবস্থাপক বিডি টাইম্‌স নিউজকে জানান, আমাদের ৫টি ইউনিট দিয়ে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বর্তমান যে পানি রয়েছে সেটি দিয়ে ২১০ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাঙ্গামাটি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে