শপথ নিলেন হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৮ জন অস্থায়ী বিচারক। বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয়া হয় এই ১৮ অতিরিক্ত বিচারককে। এ বিষয়ে জারি করা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ১৮ বিচারককে দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগে নিয়োগ দিয়েছেন। সবশেষ ২০১৫ সালে হাইকোর্টে ১০ বিচারককে নিয়োগ দেয়া হয়েছিল।
নিউজ ডেস্ক























