আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সবচেয়ে বড় ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসেবে অ্যাড. ডি এম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক হিসেবে এম এম রাসেলের নাম ঘোষনা করা হয়। সাধারণ সভায় অ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, প্রফেসর শরিফুল ইসলাম খান, ডাক্তার দুলদুল, বিন আলী পিন্টু প্রমুখ।
একুশে পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাকে নতুন করে ফিরিয়ে আনা, ভাষা আন্দোলনে ও মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রেখেছে এমন কৃতি সন্তানদের খুঁজে বের করে তাদেরকে সম্মাননা প্রদান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি কর্মকান্ড করে আসছে।





























