জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় এসে দেশে অলিখিত বাকশাল কায়েম করেছে। তারা হামলা-মামলা-জেল-জুলুম-অত্যাচার-নির্যাতন-গুম-খুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। আজ দাবি একটাই, জুলুমবাজ এই সরকারকে বিদায় নিতেই হবে। ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের জাগরণ শুরু হয়েছে।

আজ শনিবার(২’রা সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ রাজমনি হোটেলে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক এস এন তরুন দে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ জয়, বিএনপি নেতা আবু আব্দুল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুমায়ূন কবির প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ মোহাম্মদ শামীম বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠনের বিকল্প নেই।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে