শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন,বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বিশ্বের উন্নয়ন তম দেশগুলির মধ্যে বাংলাদেশ ৩৩ তম স্থানে অবস্থান করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নত শীল দেশ হিসেবে দাঁড় করানো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে সোনার বাংলা এবং সোনার মানুষদের কাজে লাগিয়ে সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। এখন প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে সবাইকে একযোগে কাজ করে তার হাতকে শক্তিশালী করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যশোর কোতোয়ালি থানা পুলিশ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস ও তাৎপর্য আলোচনা সভায় বক্তব্যে এমপি নাবিল নাবিল আহমেদ আরো বলেন যশোর জেলা পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এই প্রথম পুলিশ বিভাগের পক্ষ থেকে জাতির জনকের শোক দিবস পালন এবং তাৎপর্য তুলে ধরার সবাই বক্তব্য জন্য।
আজ ২২’শে আগস্ট বিকাল ৩’টায় যশোর বিডি হলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এমপি নাবিল আহমেদ প্রধান অতীত অতিথি হিসেবে বক্তব্যে এসব কথাগুলি বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে যশোর জেলা পুলিশ সুপার (এসপি)প্রলয় কুমার জোয়ারদার বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সারা জীবন পরিবার এবং নিজের কথা ভাবেননি। বাঙালি জাতির ছিল তার চিন্তা চেতনা ও মনোনে। সারা জীবন দেশবাসীর কথাই ভেবেছেন। সে কারণেই তিনি তার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন যশোর পৌর মেয়র হায়দার গলি খান পলাশ, মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা রবিউল আলম, যশোর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর সদরের ই এন ও অনুপ দাস, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিত কুমার নাথ, প্রেসক্লাব যশোরের সেক্রেটারি তৌহিদুর রহমান ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পুলিশের উদ্বোধন কর্মকর্তা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





























