আব্দুর রউফ পাভেল-নওগাঁ পতিনিধি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বর্তমান সরকারের সময়কালে নওগাঁয় ১২টি খাতে মোট ৬০৩ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা ব্যায়ে ৩৪৮টি প্রকল্প বাস্তবায়ন করেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, বর্তমান সরকারের শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত এবং সার্বজনীন করতে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হয়েছে। আমরা ইাতমধ্যে বিভিন্ন প্রকল্পের ৮০ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছি। বাকি কাজ অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর সূত্র মোতাবেক জেলায় খাতওয়ারী বাস্তবায়িত প্রকল্প এবং প্রকল্প ব্যায়ের পরিমাণ হচ্ছে ৩৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা ব্রদ্ধি প্রকল্পের আওতায় ৭ কোটি ৯৬ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নওগাঁ টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মান। সারদেশে ১০০টি উপজেলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের আওতায় নওগাঁ জেলার সাপাহার ও পতœীতলা উপজেলায় প্রথক দু’টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয হয়েছে ২৯ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা। শিক্ষার মানোন্নয়নের লক্ষে নওগাঁ জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁ সরকারি কলেজের ৪টি ক্যাটাগরীতে উন্নয়ন ব্যায় হয়েছে ৮ কোটি ৯৭ লক্ষ ৪২ হাজার টাকা।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় ১২টি উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ২৯ লক্ষ ৭৭ হাজার টাকা। সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার নজিপুর, সাপাহার, মহাদেবপুর ও বদলগাছি উপজেলায় চারটি কলেজের উন্নয়ন ব্যয় হয়েছে ২৫ কোটি ৩ লক্ষ ৭২ হাজার টাকা।
সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ১১লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে জেলার সাপাহার সরকারী বালিকা বিদ্যালয়ের উন্নয়ন সাধিত। নির্বাচিত মাদরাসা সমূহের উন্নয়ন খাতে জেলার ৩৫টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যায় হয়েছে ১০২ কোটি ৭০ লক্ষ ৪০ হাজার টাকা। নির্বাচিত বেসরকারি মাধ্যমিকবিদ্যালয় সমূহের উর্ধমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলায় মোট ৭৩ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে ৬১টি প্রকল্প বাস্তবায়ন।
নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ৩০০০ স্কুল উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁ জেলার ৬০টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬২ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা। অনাবাসিক ভবন নির্মান/সম্প্রসারণ নির্মাণ কাজের ১০২ টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৭৭ কোটি ৩২ লক্ষ ৮ হাজার টাকা।
অনাবাসিক ভবন নির্মান/সম্প্রসারণ কাজ শীর্ষক প্রকল্পের আওতায় (৭০১৬কারিগরী ও মাদরাসা) ও ৩০টি কাজে মোট ব্যয় ২৩ কোটি ৫৫ লক্ষ ৩২ হাজার টাকা।
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে নির্বাচিত বেসরকারী কলেজ সমূহের উন্নয়ন খাতে ( দ্বিতীয় সংশোধনী)’র আওতায় ৩৬টি প্রকল্পে মোট ব্যায় হয়েছে ৮১ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























