ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস দুর্ঘটনায় ১৭জন নিহত হওয়া সেই বাশার স্মৃতি বাসটির চালক মোহন খানকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
এ ঘটনায় মামলা দায়েরের পর বাস চালক ও সুপারভাইজার দুই জন র্যাবের হাতে গ্রেফতার হলেন। এখনো পালাতক রয়েছেন বাস চালকের সহকারী আকাশ ওরফে বুলেট।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেক্ষ শনিবার ২২শে জুলাই ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি বাস ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় ঝালকাঠি সদর থানার পুলিশের পক্ষ থেকে তিনজনকে আসামি করে ২৩শে জুলাই রবিবার রাতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪। মামলা দায়েরের ২ দিন পর মঙ্গলবার (২৫ জুলাই) রাতে ঢাকা আগুলিয়া তাকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























