বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল দেরাদুনে যাচ্ছে। সকাল ১০টায় দেশ ছাড়বেন মুশফিক-মাহমুদুল্লারা। অধিনায়ক সাকিব আল হাসান দলের সাথে যাবেন না । আইপিএল শেষ করে দেশে ফিরে ৩১ মে দেরাদুনা যাওয়ার কথা তার।
কাল সেখানে পৌঁছানোর পর দুই দিনের অনুশীলন শেষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সৌম্য-সাব্বিররা। ৩ জুন হবে সিরিজের প্রথম ম্যাচ। ৫ ও ৭ জুন হবে বাকি দুই ম্যাচ। সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিনের বিশ্রাম কাটিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা।
আফগানিস্তান সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ এবং টিম ডিরেক্টর থাকছেন খালেদ মাহমুদ সুজন।
স্পোর্টস ডেস্ক




















