কুমিল্লায় বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা এবং বিস্ফোরক মামলায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৬ মাস করে জামিন পেয়েছেন। তবে নড়াইলে মানহানি মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিতের জন্য আজই চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ডেস্ক রিপোর্ট























