মাওলা সুজন, নোয়াখালী সংবাদদাতা।।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশিগঞ্জ সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সকল খুনীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) ঘন্টাব্যাপি নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালীতে কর্মরত সাংগঠনিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এত ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা কর্মরত স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে