খাগড়াছড়ির পানছড়িতে ৩টি সরকারি সেতু ভেঙ্গে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে আটক করা হয়েছে। উত্তম দেব পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ রোববার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্নসমর্পন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তার ভিত্তিতে গত ২৯ মার্চ খাগড়াছড়ির আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জি.এম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মিস মামলা করেন। ওই মামলায় পুলিশের হাতে আটক অটো চালক নাজমুলসহ ৩ জনের ১৬৪ এ জবানবন্ধির প্রেক্ষিতে ঠিকাদার উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলী আদালতে আত্নসমর্পন করে জামিন চেয়েছিলেন।

খাগড়াছড়ির জিআরও এএসআই মীর হোসেন জানান, ‘আদালত উত্তম দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে বিস্তারিত জানিনা। এদিকে উত্তম দেব এর আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, এজহারে উত্তম দেব এর নাম ছিলনা। কিন্তু হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্নসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।এ ঘটনায় চুরি যাওয়া বেশ কিছু রড ও এর সূত্র ধরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে