গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৩ জুন ২০২৩ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৫ ভাগ। অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১,৬০৯’জন পরীক্ষার্থীর মধ্যে ১৫২৫’জন অংশগ্রহণ করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। গত ২০ মে ২০২৩ তারিখ থেকে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে শেষ হলো ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।





























