জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
আশুগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইন্জিনিয়ার ছাত্র-শিক্ষকপেশাজীবিদের সমস্যা সমাধান এবং ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০এর বিতর্কিত ধারা-উপধারাসংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ করা সহ ৪ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ”আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের জাহানারা কুদ্দুস ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ-আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান, জাহানারা কুদ্দুস ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃআব্দুল মোতালেব, প্রকৌশলী মোঃ আহসান হাবিব, প্রকৌশলী নির্জন চন্দ্র মন্ডল ও বাকাছাপের সাধারন সম্পাদক মোঃ রাতুল প্রমুখ। এছাড়াও মানববন্ধনে কলেজ পড়ুয়া ডিপ্লোমা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আগামী ১৭ জুলাই ঢাকার কর্মস‚চী সফল করার আহবান জানানো হয়।

মানববন্ধন শেষে তাদের দাবীদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শ্যামল চন্দ্র বশাকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়। তাদের ৪ দফা দাবীর মধ্যে ছিল আনুপাতিক হারে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নুন্যতম বেতন ও পদবী নির্ধারন করা,সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ছাত্রছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্বি এবং ২৯ টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের পদ সৃষ্টি সহ নিয়োগের ব্যবস্থা করা।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে