এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইসরাত জাহান সোনালী।
রাজনৈতিক দলে নারীদের অবস্থান সম্পের্কে মূল ধারনাপত্র উপস্থাপন করেন রুপান্তরের বরিশালের কর্মসূচি সমন্বায়ক রাবেয়া বসরী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, নেটওয়ার্কিং কো অর্ডিনেটর ঝুমা কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার,রেডক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি আনোয়ার হোসেন পান্না,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডালিয়া নাসরীন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আফরুজা আক্তার লাইজু। এসময় মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সবুজ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল, এখন টিভি প্রতিনিধি আল-আমিন তালুকদার।
নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে হেলভির্টাস এর তত্বাবধানে রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তায় এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলেন নারীনেত্রী স্থানীয় সামাজিক ও সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক দলের কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত দাবি জানান।
ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























