আহসান হাবিব, তেতুলিয়া প্রতিনিধি।।
নবাগত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সীমান্ত এলাকার পরিদর্শন করেছেন। এসময় নতুন দায়িত্ব গ্রহণের পর থেকে বর্ডারের আন্তর্জাতিক সীমানসহ বিভিন্ন আইসিপিতে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্ট গুরুত্বপূর্ণ আইসিপি হওয়ায় সীমান্ত এলাকায় পরিদর্শনে আসা। এর মাধ্যমে আমাদের দেশে ভারত, নেপাল ও ভূটান থেকে বিভিন্ন পণ্যসহ মানুষ যাতায়াত করে। সে দিক থেকে বিবেচনায় গুরুত্বপূর্ণ এই আইসিপিতে আমরা বিজিবি ও বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দায়িত্ব পালন করে আসছি।

ভারত আমাদের বন্ধু দেশ, সে হিসেবে ভারতের সাথে সমন্বয় করে আমরা ছোট- বড় সমস্যা সমাধান করে আসছি। বুধবার(১০’ই মে) দুপুরে পঞ্চগড়ে বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি। এতে উপস্থিত থেকে কুশল বিনিময় করেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং। এ’সময় বিএসএফের একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। এসময় রংপুরের অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম,পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল যুবায়েদ হাসান সহ বিজিবির কর্মকর্তা ও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তেতুলিয়া নিউজ ডেস্ক ।। বিদি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে