শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।।
যশোরে শেফালী বেগম(৩৩)নামে এক নারী পরকীয়ার কারণে স্বামী জহির হাসানকে ঘুমের ওষুধ খাওয়া ও ইনজেকশন পুশ করে হত্যা করেছে। পুলিশ ঘটনা সাথে জড়িত শেফালী আটক করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরতলীর বক্সার হুশ তলায়।

বুধবার দুপুর আড়াইসেদিন যে টায় যশোর জেলা অতিরিক্ত সুপার পুলিশ ক সার্কেল জুয়েল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। জুয়েল ইমরান বলেন, শেফালী বেগম পরকীয়ার কারণে প্রথমে স্বামী জহির হাসানকে ঘুমের ওষুধ খাওয়ায়।পরে মোবাইলের ব্যাটারির থেকে অ্যাসিড বের করে ওই অ্যাসিড ইনজেকশনের সিরিন্জ দিয়ে শরীরে পুশ করে। এতেই জহিরের মৃত্যু হয়। ঘটনাটি জানতে পেরে পুলিশ শেফালীকে হেফাজতে নেয়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শেফালী তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের সময় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম ও জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে