শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ অফিসের পাশ থেকে একটি ঔষদের কার্টুনের ভেতর কাপড়ে মোড়ানো একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মাগুরা
সদর থানা পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে খবর পায় পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় মাগুরা-ফরিদপুর মহাসড়কের পাশে কার্টুনের ভেতর কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কে বা কারা মৃতদেহটি রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আাইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

মাগুরা নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে