শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।।
যশোর, ডেভিল ব্রেথ- শয়তানের নিঃশ্বাসের’ মাধ্যমে প্রতারণা চক্রের সদস্য ৩’ইরানি নাগরিকসহ ৫জনকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। এসময় তাদের কাছ ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। গতকাল রাতে যশোর শহরের হাটখোলা রোড ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন আজ দুপুর সাড়ে ৩টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার ঘ্যানাসুর গ্রামের মৃত সারোয়ার শেখের ছেলে খোরশেদ আলম (৫৩), বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫), ইরানের রাজধানী তেহরানের খরাজ গহরদস্ত এলাকার নাদের মাহবুবীর ছেলে খালেদ মাহবুবী (৫৪), তার ছেলে সালার মাহবুবী (১৬) ও বোলভার আজাদী এলাকার লতিফ মাসুফির ছেলে ফারিবোর মাসুফি (৫৭)।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকান রয়েছে। তিনি ওই দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ রকেট, সিউরক্যাশ, উপায়সহ মোবাইল রিচার্জের ব্যবসাও পরিচালনা করেন। গত ৮ এপ্রিল তার দোকানের সামনে একটা প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামে। এরপর তাদের মধ্যে ২জন লোক দোকানে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। টুপি পরিহিত লোকটি ৫০ উর্ধ্ব বয়সি । এবং দোকানে আসা লোকগুলো আরবী ভাষায় কথা বলে। নারিকেল তেল ক্রয়ের কথা বলে দোকানদার শরিফুলের সাথে হ্যান্ড শেক করে এবং মানিব্যাগ থেকে টাকা বের করে তার মুখের কাছে নেয়। এতে শরিফুল জ্ঞানশূন্য হয়ে পরে এবং লোকগুলোর কথা মত কাজ করতে থাকে। এরপর ওই দুই ব্যক্তি দোকানে থাকা নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় শরিফুল ছেলে বাদী হয়ে গত ৫ মে অভয়নগর থানার মামলা করেন। তিনি আরো জানান, ডিবি পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং প্রাইভেটকারের রেজিষ্ট্রেশন নম্বরের সূত্রধরে জড়িতদের নাম ঠিকানা শনাক্ত করেন। এরপর গতকাল ৭মে রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মতে যশোরের শহরের হাটখোলা রোডের সিটি প্লাজা গতকাল রাতে ওই ঘটনায় জড়িত ইরানী নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোর মাসুফি (৫৭) ও সালার মাহবুবীকে (১৬) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ইন্ডিয়ান রুপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১০০০ ইরাকের মুদ্রা, ১৮৫ নেপালী মুদ্রা, ১০০০ ভিয়েতনামের মুদ্রা ও ৫৪ হাজার ৭০০ টাকা, ৩টি পাসপোর্ট এবং ৭টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলা, খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতারণা করে থাকে।

যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে