শরিফুল ইসলাম, নাটোর সংবাদদাতা।।
রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আগামী ১৫’ই মে থেকে আম ও ৯’ই মে থেকে লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসনে আরাসহ কর্মকর্তাবৃন্দ এবং আম চাষী আবুহেনা মোস্তফা কামাল আম আড়তদার আব্দুর রউফসহ আম ও লিচু চাষীবৃন্দ। পরবর্ত্তীতে ১৫ মে থেকে স্থানীয় দেশীয় জাতের গুটি ও বৈশাখী আম, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ ৩০ মে থেকে খিরসাপাত, ৫জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা, ফজলি ও আ¤্রপালি, ৩০ জুন থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি আম-৪, ১৫ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ আগষ্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ৯ মে থেকে মুজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়সূচীর আগে কোন জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন।

নাটোর নিউজ ডেস্ক ।। বিদি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে