রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারী-৪(সৈয়দপুর কিশোরগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে মতবিনিময়সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা চারালকাটা নদীর পাড়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের তৃতীয়দিনের মতো মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক।

কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ফনি ভূষনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের নেতা আবুল কাশেম সরকার দুলু , সৈয়দপুর পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ নেতা জোবাইদুর রহমান শাহীন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকa আব্দুল মজিদ প্রমূখ। এ সময় সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, আওয়ামীলীগের সমর্থনে জাতীয় পার্টির সংসদ সদস্য নর্বাচিত হওয়ার পর জাতীয় পার্টির এমপিরা লুটপাট ও তাঁদের দলের লোকজন নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের বদনাম হয়। তিনি আর বলেন, সৈয়দপুর-কিশোরগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আসনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি জানান তিনি। এর আগে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ ও সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নে মতবিনময়সভা করা হয়।

নীলফামারী নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে