জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার এবং রেললাইন মেরামত শেষে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এতে প্রায় ৩০ ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন পুরোপুরি সচল হলো। শুক্রবার(২৮ এপ্রিল) রাত পৌনে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক।
তিনি।জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করার পর রেললাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামুখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলাকালীন আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ সদস্যর কমিটিতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন, বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা- ২ সিরাজ জিন্নাত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর একটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে