আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের দুই মোটরসাইকেলে চালক নিহত হয়েছে। এঘটনায় এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পরে উপজেলার সূবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন (২৩) ও সিরাজগঞ্জ পৌর এলাকা সয়াধানগড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)। এ’ঘটনায় আহত শিশু মানিকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পরে পেট্রোল পাম্পে সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছ। এক শিশু আহত হয়। নিহতদের লাশ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত শিশু খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























