জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্ধর টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বুধবার(২৬’শে এপ্রিল) ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্য্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৫’দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ৫ দিনের।ছুটি শেষে বুধবার(২৬ এপ্রিল) সকাল থেকে উক্ত বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদের আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিলেন এবং এ’বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল। ছুটি শেষে আগামী ২৬ এপ্রিল থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে বলে ও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, ঈদের।ছুটিতে পন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে দুদেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে