আব্দুর রউফ পাভেল, নওগা প্রতিনিধি।। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী তখন বিনামূল্যে নয়, নাম মাত্র দুই টাকার বিনিময়ে ইফতারি বিক্রি করছে নওগাঁর ‘ফুড প্যালেস রেষ্টুরেন্ট’ । ‘ভালোবাসার ইফতার ২ টাকায়’ প্রতিদিন ৭০-৭৫ জন পথচারীর মাঝে এসব ইফতার বিক্রি করা হয়। রমজানজুড়ে শহরের ভিন্ন ভিন্ন স্থানে এই কার্যক্রম চলছে। দুই টাকার ইফতারে প্রতিদিন দেওয়া হচ্ছে খিচুড়ি, ডিম, বেগুনি, পিঁয়াজু, ছোলা, খেজুর ও শসা। মূল্য ২ টাকা হলেও ৮০ থেকে ৯০ টাকার ইফতার থাকছে এই প্যাকেটে। প্রতিদিন বিকেল ৫টা থেকে ভ্যান করে শহরের বিভিন্ন স্থানে এ ইফতার বিক্রি হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, একটি ভ্যান করে বিক্রি করা হচ্ছে ২ টাকার ইফতারি, ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে ৫-৬ জন মানুষ। তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২’টাকা করে। বিনিময়ে হাতে দেওয়া হচ্ছে একটি ইফতারের প্যাকেট। প্যাকেটের ভিতরে আছে খিচুড়ি, ডিম, বেগুনি, পিঁয়াজু, ছোলা, খেজুর ও শসা। লাল-সাদা রঙের প্যাকেট দেওয়া এসব ইফতার কম মূল্যে পেয়ে খুশি নি¤œ আয়ের মানুষরা। ভ্যান চালক আক্কাস বলেন, ভ্যান চালিয়ে কোন মতে সংসার চলে। ইফতার করার জন্য হোটেলের দিকে যাচ্ছিলাম। এসময় দেখলাম ২ টাকা দিয়ে ইফতার দিচ্ছে, তাই ভ্যান থামিয়ে ২’টাকা দিয়ে একটি ইফতারের প্যাকেট কিনলাম।

আলতাফ হোসেন নামের এব পথচারি বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। সেখানে বর্তমান সময়ে ২ টাকায় ইফতারি পাওয়া যাচ্ছে এটা বিশ^াস করার মত কথা নয়। একজন মানুষের জন্য এই ইফতার বাইরে কিনতে গেলে ৮০-১০০ টাকা লাগবে। সেখানে তারা দুই টাকা দিয়ে ইফতার বিক্রি করছে। আসলেই তাদের কাছে টাকা কোন বিষয় নয়, ২’টাকায় ইফতার বিক্রি খুব ভালো উদ্যোগ বলে মনে করেন তিনি।

‘ফুড প্যালেস রেস্টুরেন্ট’ এর মালিক কবি ‘মনোয়ার হোসেন লিটন’ বলেন, ‘ফুড প্যালেস রেষ্টুরেন্ট’ নওগাঁর একটি ঐতিহ্যবাহী রেষ্টুরেন্ট। বহু বছর থেকে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। বছরের অন্য সময় যে লাভ হয় তার একটা অংশ রমজান মাসে রোজাদার পথচারীদের ২ টাকা মূল্যে ইফতার করানো হয়। এসব মানুষের অনেকেই সারাদিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার নিতে দ্বিধাবোধ করেন। তাই তাদের কথা চিন্ত করে নামমাত্র মূল্য দুই টাকায় ইফতার বিক্রি করা হয়। আগামী বছরগুলোতেও ‘ভালোবাসার ইফতার ২ টাকায়’ এর কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানান।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে