এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ
পুলিশের কাজে বাধা দানের মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে ধার্য তারিখে হাজিরা দিলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়াজ পারভেজ জামিন আবেদন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করেন। আসামীদের আদালত চত্তর থেকে কারাগারে নেয়ার জন্য পুলিশ ভ্যানে উঠানোর সময় তারা বিক্ষোভ করেন।

নেতৃবৃন্দরা হলো সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা তাতী দল সভাপতি বাচ্চু হাসান খান, যুবদল নেতা চন্দন পোদ্দার, জাহিদুল ইসলাম হাওলাদার, ইয়াসির আরাফাত মিঠু, আতিকুর রহমান খালেক, সাদ্দাম হোসেন।

আদালত সূত্র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, ২৫ মার্চ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীতে লাঠিচার্জ করে পুলিশ। শান্তিপুর্ণ কর্মসূচীতে লাঠিচার্জ করায় উত্তেজিত হয়ে নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ বিএনপির উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। ঘটনাস্থল থেকে ১৬জনকে আটক করে পুলিশ। আটক ১৬ নেতাকর্মীসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন ২৫ ফেব্রুয়ারি রাতে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক। আটককৃত আসামীরা ঝালকাঠির আদালত থেকে এবং এজাহার নামীয় অন্যান্য আসামী উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৬সপ্তাহের অগ্রিম জামিন আনেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার ধার্য তারিখে হাজিরা দিলে জীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার পারভেজ জামিন আবেদন না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কমর্সূচির অংশ হিসেবে প্রথমে গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে পদযাত্রা শুররু করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে এগোতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে ২২জন নামধারী প্রায় দুইশ নেতাকর্মীর নামে/বেনামে মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটকদের মুক্তি ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে