
শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোর বেনাপোল সীমান্তের বহুল আলোচীত মাদক ব্যাবসায়ী ইসরাফিল (২২) চারশ’ ৪২ বোতল ফেনসিডিল ( মাদক) সহ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের হাতে আটক হয়েছে। আজ ১১ এপ্রিল বেলা পোনে ৩ টার দিকে যশোর ঝিনাইদহ সড়কের চুরামনকাঠি ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে এই ফেনসিডিল উদ্ধার সহ ইসরাফিলকে আটক করেন।
আটক ইসরাফিল বেনাপোল সীমান্ত সংলগ্ন ধান্যখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা( ডিবি) ওসি রুপন কুমার সরকার বলেন পুলিশের কাছে গোপন খবর ছিল মাদক ( ফেনসিডিলর একটি বড় চালান পাচার হচ্ছে। আগের থেকে ডিবি পুলিশ ওৎ পেতে ছিল।ঢাকা ম্যাট্র এ -১৯-৪৭০৭ নাম্বারের একটি পিক আ্যাপ আসলে গাড়িটিকে দাড় কটায়। বিশেষ কায়দায় গাড়ি ফিটিংস করা অবস্থায় ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ইসরাফিলকে আটক করা হয়। উদ্ধার ফেনসিডিলের আনুমানি মুল্য ২৩ লাখ ২৬ হাজার টাকা। এঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























