এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত এ ব্রিফিং এ পুলিশ সুপার মাদক, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, মোবাইল জুয়া, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর সার্কেল মহিতুল ইসলাম ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় তিনি গত ২০ দিনে পরিচালিত ১৩টি অভিযানের সফলতার বর্ণনা দেন।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে