শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোরে রাব্বি(২০), রায়হান ওরফে জাহিদুল(১৯), অপূর্ব হাসান(২২), মোঃ শাকিল হোসেন(২০), দ্বীপ আহম্মেদ ওরফে আরাফাত(১৯), তোহিদ(৩৪)’সহ ছয়’জন অপহরনকারীদের আটক করেছে যশোর থানা পুলিশ। আটক ছয়’জন কিশোর গ্যাংয়ের সদস্য, তাদের কাছ থেকে কোতয়ালী থানা পুলিশ উদ্ধার হয়েছে ৫টি বার্মিজ চাকু। আটক রাব্বির পিতার নাম সুরুজ, ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দ রাব্বি, রায়হান ওরফে জাহিদুল শহরতলির শেখহাটির মোঃ আব্দুল কাদেরের ছেলে, অপূর্ব হাসান একই এলাকার মৃত বাবুর ছেলে, মোঃ শাকিল হোসেন সাতমাইল দোহর পাড়া মৃত বাবুলের ছেলে। দ্বীপ আহম্মেদ ওরফে আরাফাতের বাবার নাম রাজু আহম্মেদ, তোহিদ হল ঝুমঝুমপুর এলাকার আয়ুবের ছেলে।
যশোর কোতয়ালী থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল আটককৃতরা বুরহান ও নাজমুল নামে দুইজনকে মুক্তিপনের দাবীতে অজ্ঞাত স্থানে আটক রেখেছে। এসময় পুলিশের একাধিক টিম পৃথক পৃথক ভাবে বিভক্ত হয়ে অভিযান চালায়। এক পর্যায় অপহৃত ওই দুইজনকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























