জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার(১’লা এপ্রিল) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মাদরাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ১ম,২য় ও ৩য় হওয়া ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম।

মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোহাম্মদ বিল্লাল হোসেন, মাদরাসা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাছির চৌধুরী,অর্থ সম্পাদক এবিএম ছালেম, এডভোকেট শামসূর তাবব্রীজ,মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম ও মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ ইয়াহইয়া মাহমুদ।

প্রধান অতিথি পুরস্কার বিতরণকালে শিক্ষার্থীদের সার্বিক ফলাফল এবং পড়ালেখার মানোন্নয়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে