
শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোরে ইউছুফ(২৭) ও নাহিদ(১৮) নামে দুই যুবককে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে। পরিবারিক কলহেরর জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ইউনুছ ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এই হত্যাকান্ড ঘটেছে। ঘটনা দুটি ঘটেছে আজ শুক্রবার রাত ৯’টার দিকে যশোর শহরতলির ঘুরুলিয়া গ্রামে ও পূর্ববারান্দী নাথ পাড়া নদীর পাশে মাঠের মধ্যে। নিহতদের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ইউনুছ ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ও নিহত নাহিদ শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় যে, আজ রাত সাড় ৮টার দিকে ইউছুফের ছোট ভাই ইউনুছের পারিবারিক কলহের কারনে হাতাহাতি হয়। এসময় ইউসুফ সে তার ভাই ইউনুছের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে রাত ৯’টার দিকে দূর্বৃত্ত্বরা নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। নাহিদের গোংড়ানোর আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালে আনার পরে নাহিদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার সালাউদ্দিন বিডি টাইম্স নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মুলত ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারনে তারা মারা যায়। এ’ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনায়ই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনের কারনে নিয়ে পুলিশ বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখছে।





























