শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোর সিদেল চোর চক্রের প্রধান শামিম শাহিন অরফে স্বাধীনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল। আটক স্বাধীন যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের রবিউল ইসলামের ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, যশোরের বহুল আলোচীত সিদেল চোর চক্রের সন্ধান পায় ডিবি পুলিশ। গোয়েন্দা নজরদারিতে রেখে ওই চক্রের প্রধান স্বাধীনকে প্রথম আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসা বাদের পর যশোরে অনেক গুলো বাড়িতে চুরির ঘটনার কথা স্বীকার করে সিদেল চোর চক্রের প্রধান স্বাধীন। সে অভিনব কায়দায় ভ্যান্টিলাটা বেয়ে এ্যাডজাস্টার ফ্যান খুলে কি ভাবে বসত বাড়ির ঘরে ঢুকে মালামাল ও নগদ টাকা স্বর্নালংকার লুটে নিতো তার স্বীকারোক্তি দেয়। এরপরে স্বাধীনকে সাথে নিয়ে শহরের পুরতন কসবা, রায়পাড়া’সহ বিভিন্ন বাসাবাড়িতে নিয়ে যাওয়া হয়, যেসব বাসা বাড়িতে সে চুরি করেছে। এই চোর চক্রের চোরাই অর্থ দিয়ে সে নিজে অট্টালিকা তৈরী করেছে বলে পুলিশের কাছে নিজের মুখে স্বীকার করেছে।

স্বাধীনের কাছ থেকে উদ্ধার হয়েছে স্বর্নালংকা, হোয়াইট গোল্ড’সহ চুরির ব্যাবহৃত সঞ্জামারি ও বিভিন্ন মালামাল।

যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে