
শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। দেশীয় অস্ত্র তৈরীর কারখানা সন্ধান পেয়েছে যশোরে জেলার গোয়েন্দা(ডিবি)পুলিশ। অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন(৪০) নামে লেদ মিস্ত্রীকে আটক করেছে। এ’সময় বিপুল পরিমান অস্ত্র তৈরীর সঞ্জামাদি, একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার(২৭’শে মার্চ) রাত পোনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদার পাড়ায় শাহাদতের বসত ঘরের পাশে অবস্থিত কারখানা থেকে এ’সকল গুলি উদ্ধার হয়। আটকৃত মো. শাহাদত শংকরপুর চোপদার পাড়ার শাহাজাহানের ছেলে।
ঘটনাস্থল থেকে ডিবির এসআই শাহিনুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের কাছে গোপন খবর ছিল যে, শংকরপুর চোপদার পাড়ায় বসত ঘরের সাথে লেদ বসিয়ে অস্ত্র তৈরী করছে শাহাদত হোসেন। সেই সুত্র ধরে রাতেই অভিযান পরিচালনা করে যশোরের গোয়েন্দা ইউনিটের এক টীম। চালানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত দেশীয় তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সঞ্জামাদি’সহ শাহাদত হোসেনকে আটক করে ডিবি কার্যালায়ে নিয়ে যাওয়া হয়েছে।
যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























