শাহজাহান ফকির, নান্দাইল প্রতিনিধি।। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুইবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন- “যারা মুক্তিযোদ্ধা, কিন্তুু করেন বিএনপি, তাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে আমার সন্দেহ আছে। আমার উপর আপনারা রাগ করেন, আর আমাকে ঘৃণা করেন, তাতে আমার কোন অসুবিধা নাই। আপনি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করেছেন, অথচ বঙ্গবন্ধুকে পছন্দ করেন না, আমার সন্দেহ আছে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে।
রোববার(২৬’শে মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা সদর চন্ডিপাশা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২৬২জন বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এসব কথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও বীরমুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য আরও বলেন- আগামী ৫ থেকে ৬ মাস পর জাতীয় সংসদ নির্বাচন, আমার ভাগ্যে কি হবে? বা কি হবে না? তা আমি জানি না। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বিকল্প প্রধানমন্ত্রী আমরা ভাবতে পারি না। জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য সর্বাত্মক সম্মান স্বরূপ সবধরনের সহযোগিতা করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি উপজেলায় একটি করে চারতলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স ও সর্বোচ্চ ২০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হচ্ছে যা মুক্তিযোদ্ধা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধমে তা সম্ভব হয়েছে। কাজেই আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত কাজ করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের আবদার স্বরূপ তিনি প্রতিটি ইউনিয়নে একটি মুক্তিযোদ্ধ সংসদ স্থাপন করার জন্য সবধরনের সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন। এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার ও মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নান্দাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























