
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় হালাল বেকারি অ্যান্ড সুইটস নামে একটি বেকারির পাউরুটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়ায় উৎপাদন বন্ধ ঘোষণা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক হালাল বেকারিকে পাউরুটি তৈরি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিক্রয় পণ্যে মূল্য তালিকা না থাকায় উক্তসপণ্য বিক্রির অপরাধে ৯ প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ৭টি সবজি দোকান ও ২টি মুদি দোকান রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়। শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। অভিযান পরিচালনার সময় তার সাথে ছিলেন আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
অভিযান চালানো সম্পর্কে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, মুদি ও সবজির দোকানে অভিযান চালানো হয়। অভিযান চালানার সময দোকানে মূল্য তালিকা না থাকার কারনে এসব পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে মুদি ও সবজির দোকানসহ ৯’প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ





























