জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
আশুগঞ্জে চারধাপে ১৩৬’জনকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা কর হয়েছে। এ’উপলক্ষ্যে সোমবার ২০ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কনফারেন্সে সর্বশেষ ১৩৬টি পরিবারকে পুনর্বাসনের মধ্যে দিয়ে আশুগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন, ২০১৯ সাল থেকে শুরু হওয়া প্রকল্পে উপজেলায় “ক” শ্রেণির তালিকাভুক্ত করে প্রথম দফায় ১৫টি, দ্বিতীয় দফায় ৭৩ টি, তৃতীয় দফায় ২৮টি, চতুর্থ দফায় ২০টি সহ চার দফায় মোট ১৩৬ টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের মাধ্যমে আর কোনো ব্যাক্তি বা পরিবার না থাকায় আগামী ২২মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহ হস্তান্তর ও আশুগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণার কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন। এ’সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াো অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রসাশনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা মাহবুব আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্য্যালয়ের কার্য্য-সহকারী নাজমুল হক।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে