শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোরে চাঁদাবাজীর অভিযোগে মামুন হোসেন(১৯), সুজন খা(২০), ও রাশেদ খা(২১) নামে তিনজন চাঁদবাজকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করাও হয়েছে দুটি বার্মিজ চাকু।ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার কচুয়া ভাঙ্গা ব্রীজের পাশে।আটক মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লিটনের ছেলে, সুজন নওয়াপাড়া রোডের মৃত আজাহারের ছেলে ও রাশেদ খালধার রোডের কামল হোসেনের ছেলে। এঘটনায় ভুক্তভোগী শহরতলির শেখহাটির আশরাফু জামানের ছেলে আরাফাত জামান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এক মামলা (৮২/২০.০৩.২৩) করেছেন।

বাদী তার অভিযোগে জানায়, আসমি তারা তার কাছে আগের থেকে চাঁদা দাবি করে আসছিল। গতকাল রাত ৯’টার দিকে বাদি তার ভাইকে নিয়ে যশোর শহরে আসার জন্য রাজারহাট মোড়ে দাড়িয়ে ছিল। এসময় আসামিরা বাদি ও তার ভাইকে কচুয়া ব্রীজের কাছে নিয়ে যায়।সেখানে নিয়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাদা দিতে অস্বীকার করায় আসমিরা আরাফাতের পকেটে থাকা ১১’হাজার টাকা তুলে নেয়।এসময় বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে মামুন ও সুজনকে আটক করে। খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে খালধার রোড থেকে রাতেই রাশেদকে আটক করে পুলিশ।অপর একজনের নামও আরাফাত পলাতোক রয়েছে।এরাঘটনাস্থ থেকে পালিয়ে ছিল। জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, এঘটনায় থানায় নিয়মিত চাঁদাবাজীর মামলা হয়েছে।

যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে