
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আশুগঞ্জে শিশু সমাবেশ,র্যালী,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৭’ই মার্চ শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে শিশু সমাবেশ,র্যালী,আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আশুগঞ্জ উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভা শুরুর প্রারম্ভেই মঞ্চে উপস্থিত স্থানীয় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতাকর্মীসহ জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) কাজি তাহমিনা শারমিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফয়সাল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা প্রসাশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তানিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার,নারী ও শিশু উন্নয়ন কর্মকর্তা নিরুপা ভৌমিক,উপজেলা সহকারী প্রোগ্রামার মো: আবদুল্লাহ,তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,আওয়ামীলীগ এবং আওয়ামী সহযোগীসংগঠনের বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পবিত্র কোরআন পাঠ করেন ক্বারী মোহাম্মদ বোরহানউদ্দিন। ।এ সময় জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ স্বাধীকার আন্দোলনে আত্বত্যাগকারী সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী শেষে মনোজ্ঞ সংগীত সন্ধা অনুষ্ঠিত হয়। এতে মনোরম সঙ্গীত পরিবেশন করা হয়।
উল্লেখ্য যে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ও প্রচার করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ





























