মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ছাত্রদল নেতা তুহিন হাওলাদার। বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ’তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ হোসেন রাজনৈতিক মামলায় কারাগারে থাকায় তুহিন হাওলাদারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু ইতিমধ্যে এনির্দেশ কার্যকর করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত তুহিন হাওলাদার জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনকালে পুলিশ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ হোসেনকে গ্রেফতার করে সরকারী কাজে বাধাদানের মামলায় আদালতে সোপর্দ করে। এতে নেতৃত্বের সংকট নিরসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে জেলা নেতৃবৃন্দ যে দায়িত্ব অর্পন করেছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু জানান, রাজনৈতিক মামলায় অনেক নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন। যাতে নেতৃত্বশুন্যে দলীয় সংকট সৃষ্টি না হয় সেজন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পন করেছি। আশা করি নতুন দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে ছাত্রদলের কাজ আরো গতিশীল ও তরান্বিত হবে।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে