
শাহজাহান ফকির, নান্দাইল প্রতিনিধি।। ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বাশহাটি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৩টি ল্যাপটপ চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে অত্র বিদ্যালয়ের তিন তলা ভবনে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ’ঘটনা ঘটে। বুধবার বেলা ২টার দিকে ঘঁনাটি জানতে পেরে বাশহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূইয়া ও প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন ভুঁইয়া নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
এ’ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরী নথিভূক্ত করা হয়। জানাগেছে, বুধবার দিবাগত রাতে কে বা কাহারা দেওয়াল টপকে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালার হ্যাজবল ভেঙ্গে কাঠের আলমারীতে থাকা ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। পরদিন বুধবার বিদ্যালয় ভবনের রং এর কাজে নিয়োজিত ব্যক্তি রাকিবুল ইসলাম বেলা ২টার দিকে বিদ্যালয়ে গিয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালার হ্যাজবল ভাঙ্গা ও দরজা খুলা অবস্থায় দেখ পান। পরে তাৎক্ষনিক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ঘটনাটি আমি রাকিবুলের মুখে শুনতে পেয়ে বিদ্যালয়ে আসি। তারপর নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন ও নান্দাইল মডেল থানা পুলিশকে অবহিত করি।
এছাড়া এ ঘটনার দুই মাস পূর্বেও বিদ্যালয়ের সিসি ক্যামেরার হার্ডডিক্স সহ একটি কম্পিউটার পিসি ও প্রিন্টার চুরি হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা যেন আর না ঘটে সেজন্য তদন্তমূলে অপরাধীদের খোঁেজ বের করে আইনের আওতায় আনা হোক। এ’বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম খুবই দু:খ প্রকাশ করেন এবং এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
নান্দাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























