দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। লক্ষ্য পূরণে পরিক্ষামূলকভাবে ৭টি উপজেলায় পাইলট পদ্ধতিতে অনলাইনে ভাতা প্রদান কর্মসূচী চালু করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কার্যক্রমের উদ্বোধন করেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রাথমিকভাবে টুঙ্গীপাড়া, সাভার, ভৈরব, গাজীপুরের কালীগঞ্জ, কালিয়াকৈর, মুন্সিগঞ্জের শ্রীনগর, ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রায় সাড়ে ৮ হাজার নারীকে ভাতা প্রদান করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এসময়, প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দেশের সব মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

হুমায়রা তাবাসসুম
বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে