আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। ২০১৭ সাল থেকে বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হয়। কিন্তু সচেতনতার অভাবে এখনও শতকরা প্রায় ৫৩ ভাগেরও বেশী মানুষ উন্নত ল্যাট্রিন সেবার বাইরে রয়েছে।

বিশাল এই জনগোষ্ঠিকে উন্নত ল্যাট্রিন ব্যবহার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনতে হবে। ইতোমধ্যেই ইউনিসেফ এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্যানিটেশন মার্কেট সিস্টেমের ষ্কেলিং আপ (স্যানমার্কএস) নামে একটি প্রকল্প ইন্টারন্যাশনাল ‘ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস’ (আইডিই) এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ২০২৫ সালের মধ্যে দেশের ১০’লাখেরও অধিক পরিবারের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় সোমবার নওগাঁ সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

‘পাবলিক প্রাইভেট ডেভেলপমেন্ট প্লাটফর্ম কর্মশালা’ শিরোনামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম রফিক। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সহকারী কমিশনার (ভ‚মি) রফিকুল ইসলাম, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইপ সহকারী প্রকৌশলী আল-আমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, শাহনাজ আক্তার নাইস বক্তব্য রাখেন। প্রকল্পের মূল বিষয় উপস্থাপন করেন আইডিই’র কর্মকর্তা বিপ্লব বসাক ও সাবিহা সুলতানা।

কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন থেকে জন প্রতিনিধিগণ, সরকারী কর্মকর্তা ও ল্যাট্রিন উৎপাদনকারীরা অংশ নেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে