বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির জামছড়ি সীমান্ত পয়েন্টে মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পায়ের গোড়ালি উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত ওই যুবকের নাম মো গোলাম আকবর(২৫)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির জামছড়ি গ্রামের ছৈয়দ আজিম সাওদাগরের ছেলে। ওয়ার্ড মেম্বার ছাবের আহমেদ জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা আড়াইটার সময় উপজেলার সদরের জামছড়ি সীমান্তের ১১ বিজিবির অধীনস্থ বিওপির ৪৫নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্মিজ গরু আনার জন্য অবৈধভাবে মিয়ানমারে অনুপ্রবেশ কালে সীমান্তের শূন্য রেখায় এ ল্যন্ড মাইন বিস্ফোরণে ওই যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে যায়। এছাড়াও তার শরীরের কয়েকটি স্থানে মারাত্মক জখম হয়। এ’বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





























