শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন,সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। মানুষ এখন বিএনপিকে বিশ্বাস করে। এ রাষ্ট্র জনগণের। ফলে আপনাদের অত্যাচারের মানি না। সংসদ ভেঙ্গে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। এই নির্বাচন কমিশন মানি না।বিএনপি জেগেছে। দেশের মানুষকে সাথে নিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি কবরে থাকা মানুষের ভোট, রাতের ভোট বন্ধ করতে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। যে কারণে সরকার ভূত দেখার মত ভয় পেয়েছে। তাই তারা জোরে জোরে কথা বলে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টায় যশোর টাউন হল ময়দানে আয়োজিত গণজমায়েত ও পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এ্যাড, শাবেরুল হক সাবু দেলোয়ার হোসেন খোকন মারুফুল ইসলামসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ। বক্তব্য শেষে জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় বের হন। পদযাত্রাটি টাউন হল ময়দান থেকে বের হয়ে মাইকপট্টি, চৌরাস্তা হয়ে আরএন রোড পর্যন্ত যায়। সেখানে পুলিশ বাধা দিলে পদযাত্রাটি বিএনপি কার্যালয়ে ফিরে যায়।
যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























