
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অংশ নেন আশুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি সেলিম পারভেজ (ভাইস চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা পরিষদ), আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন , কার্যকরি পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহযোগি সদস্য গোলাম সারোয়ার, জহির সিকদার, বাবুল সিকদার, খোকন মিয়া ও রিফাত হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা হলেন জাতির দর্পন। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে। সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা সুন্দর সমাজ গঠনে সহায়ক। তিনি বলেন, আমি এখানে নতুন ইউএনও হয়ে এসেছি। উপজেলার বিভিন্ন কর্মকান্ড দেখভাল করা যেমন একজন কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব তেমনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংদিকদেরও এ দায় রয়েছে। এ উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে আমি সাংবাদিকদের পাশে চাই।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সব সময় উপজেলা প্রশাসনের সকল ইতিবাচক কাজে সাধ্যমত সহযোগিতা করে আসছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে। এসময় তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন।
উল্লেখ্য, শ্যামল চন্দ্র বসাক গত ২০ ফেব্রুয়ারি (সোমবার) আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। আশুগঞ্জে যোগদানের পূর্বে তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও উক্ত জেলার শিবপুর উপজেলা এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ৩৪তম ব্যাচের এ কর্মকর্তা ২০১৬ সালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সর্বপ্রথম চাকুরীতে যোগদান করেন। শ্যামল চন্দ্র বসাক চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে সামুদ্রিক বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ





























