লক্ষ্মীপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপি এটি পালন করে।পদযাত্রাটি বশিকপুর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুর বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বশিকপুর ইউনিয়নে পদযাত্রায় উপস্থিত ছিলেন। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড, মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কিরন, সিনিয়র সহসভাপতি আহমেদ উল্যাহ জনি, সহসভাপতি আবদুস সবুর আমিন, সহসভাপতি জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মোঃ মোস্তফা, ১ম যুগ্ম সম্পাদক আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন জনি, ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান সবুজ, আলীয়া মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর হোসেন বাকু, সদস্য সচিব জাহিদুল ইসলাম বাবু, বিএনপি যুগ্ম সম্পাদক ওমর ফারুক মিলন, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক আবুল কালাম, ইব্রাহিম খলিল এবং বিএনপি নেতা জনাব মোস্তাক আহমেদ সোহাগসহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
লক্ষীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























