সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে আজও সারাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে রাস্তার আন্দোলন থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শাহবাগে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের নেতারা। কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে সোমবার দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে সন্ধ্যা পর্যন্ত শাহবাগসহ পুরো রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর আন্দোলনকারীদের আস্থা রাখার আহ্বান জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোটা বাতিলের বিষয়ে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত এপ্রিল থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা।
অনলাইন ডেস্ক


























