
আব্দুর রউফ পাভেল,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উকিলপাড়ায় সংস্থার প্রধান কার্যালয়েমৌসুমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এস.কে.এম মজনু-নুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় বলেন, ১৯৮৬ সালে মৌসুমী গড়ে উঠার পর থেকে দারিদ্র্য বিমোচনে এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক ও পশ্চাদপদ জনগোষ্টীকে মূল প্রবাহে সংহত করার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে দেশের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত করে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা), উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক অর্থ মোফাকখের আলম, প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক নুরুন নাহার চৌধুরী, মানবসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলসহ সকল-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





























